News71.com
 Bangladesh
 07 Jan 24, 12:23 PM
 120           
 0
 07 Jan 24, 12:23 PM

অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ আসনে একটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল॥

অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ আসনে একটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল॥

নিউজ ডেস্ক: অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ আসনে বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। রবিবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. বদিউল আলম এ তথ্য নিশ্চিত করেন। নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে ১টি পৌরসভা ও ২০টি ইউনিয়নে ১৫৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৬১০ জন। এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ২ হাজার ৮২৭ জন, পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৭৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ২ জন। উল্লেখ্য, রবিবার সকাল ৮টা থেকে সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন