News71.com
 Bangladesh
 18 Jan 24, 01:40 PM
 132           
 0
 18 Jan 24, 01:40 PM

রমজান শুরুর আগেই উপজেলা ভোট শুরুর পরিকল্পনা

রমজান শুরুর আগেই উপজেলা ভোট শুরুর পরিকল্পনা

নিউজ ডেস্ক: উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন রমজানের আগে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গত মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। দেশে উপজেলা পরিষদ ৪৯৫টি। সাধারণত সবকটি উপজেলায় একসঙ্গে নির্বাচন হয় না। কয়েকটি ধাপে নির্বাচন হয়। 

অশোক কুমার জানান, তারা এখন পর্যন্ত ৪৮৫টি উপজেলার তালিকা পেয়েছেন। আগে যেহেতু ধাপে ধাপে নির্বাচন হয়েছে, এবারও সেভাবে হতে পারে। কয় ধাপে নির্বাচন হবে, সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন দেবে। তিনি বলেন, সব দিক বিবেচনায় নিয়ে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। দেশে রোজার মধ্যে নির্বাচন হওয়ার নজির কম রয়েছে। কমিশন অনুমোদন দিলে প্রথম ধাপের নির্বাচন রমজানের আগে, বাকিগুলো পরে হতে পারে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন