News71.com
 Bangladesh
 18 Jan 24, 01:40 PM
 124           
 0
 18 Jan 24, 01:40 PM

দলীয় কোন্দল নিরসনে গণভবনে ডাকা হবে আওয়ামী লীগের তৃণমূলকে॥

দলীয় কোন্দল নিরসনে গণভবনে ডাকা হবে আওয়ামী লীগের তৃণমূলকে॥

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়াকে কেন্দ্র করে দলে যেসব কোন্দল সৃষ্টি হয়েছে তা নিরসনের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে প্রথমেই গণভবনে ডাকা হবে তৃণমূলের নেতাদের। দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশ মোতাবেক এর তারিখ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এরপর সারাদেশে সাংগঠনিক সফর করার জন্য নামবেন আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা। গতকাল বুধবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের সঙ্গে মহানগর ও সহযোগী সংগঠনের নেতাদের যৌথসভায় এ সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত একাধিক নেতা আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন