News71.com
 Bangladesh
 18 Jan 24, 07:47 PM
 118           
 0
 18 Jan 24, 07:47 PM

সবাই আমাকে সহযোগিতা করলে আমি মানুষের জন্য কাজ করতে পারব: স্বাস্থ্যমন্ত্রী

সবাই আমাকে সহযোগিতা করলে আমি মানুষের জন্য কাজ করতে পারব: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:  কথা দিচ্ছি, সবাই আমাকে সহযোগিতা করলে আমি পারব— এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ বৃহস্পতিবার রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃক স্বাস্থ্যমন্ত্রীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারা জীবন মানুষের সেবা করছি। আমার দুই সন্তান দেশের বাইরে থাকে। এই মন্ত্রিত্ব থেকে আমার একটিই চাওয়া, আমি যেন দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে পারি। প্রধানমন্ত্রীও সেটাই চান।

মন্ত্রী বলেন, এ জন্য আমি শুরু থেকেই ঢাকাসহ দেশের তৃণমূলের হাসপাতালগুলো সরেজমিন পরিদর্শন করতে চাই। এরপর চিকিৎসা সেবাকে ঢেলে সাজাতে কাজ শুরু করব। তবে, আমাকে কাজ শুরু করতে একটু সময় দিতে হবে। আমি গ্রামে-গঞ্জে চিকিৎসা সেবা দিয়ে এখানে উঠে আসা মানুষ। কথা দিচ্ছি, সবাই আমাকে সহযোগিতা করলে আমি পারব।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ অবস্থান থেকে মন্ত্রীকে সহযোগিতা করতে চাই। তিনি উদার মনের পরিশ্রমী মানুষ; দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন রূপে সাজাতে আমরা কাজ করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন