News71.com
 Bangladesh
 19 Jan 24, 11:05 AM
 166           
 0
 19 Jan 24, 11:05 AM

আজ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী॥

আজ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী॥

নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী আজ শুক্রবার। দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে ইতিপূর্বে বিএনপি ঘোষিত দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার ভোরে সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। এতে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। এ ছাড়া দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে বাণী দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন