News71.com
 Bangladesh
 20 Jan 24, 11:25 AM
 131           
 0
 20 Jan 24, 11:25 AM

করোনা সংক্রমন রোধে নতুন করে টিকা দেওয়ার উদ্যোগ॥ আড়াই কোটি ডোজ টিকা সংগ্রহ

করোনা সংক্রমন রোধে নতুন করে টিকা দেওয়ার উদ্যোগ॥ আড়াই কোটি ডোজ টিকা সংগ্রহ

নিউজ ডেস্কঃ নতুন করে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় সরকার নাগরিকদের আবারও টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই আড়াই কোটি ডোজ টিকা সংগ্রহ নিশ্চিত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চতুর্থ ডোজ হিসেবে এসব টিকা দেওয়া হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স বিভাগের সদস্যসচিব ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, প্রাথমিক পর্যায়ে ঢাকা শহরের আটটি কেন্দ্রে বুস্টার ডোজ (তৃতীয় ও চতুর্থ ডোজ) ফাইজার ভিসিভি ভ্যাকসিন দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন