News71.com
 Bangladesh
 20 Jan 24, 12:27 PM
 149           
 0
 20 Jan 24, 12:27 PM

দুই শতাধিক বাংলাদেশিসহ মালয়েশিয়ায় আটক ৫৬১ অভিবাসী॥

দুই শতাধিক বাংলাদেশিসহ মালয়েশিয়ায় আটক ৫৬১ অভিবাসী॥

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে ২০৫ বাংলাদেশিসহ ৫৬১ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। যার মধ্যে ৮৭ জন নারীও রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে বেরানাং এর তাসিক কেসুমা শহরে বাইদুরি এপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। স্থানীয় নাগরিকদের অভিযোগে চালানো এ অভিযানে পুত্রজায়া, কুয়ালালামপুর, সেলাঙ্গড়, নেগারি সিম্বিলান, মালাকা ও পেরাকের পাঁচ শতাধিক অভিবাসন বিভাগের সদস্য অংশ নেয়। অভিবাসন বিভাগ ছাড়াও এ অভিযানে উপস্থিত ছিল রয়্যাল পুলিশ, জেপিএন ও প্রতিরক্ষা বিভাগের সদস্য।

অভিযানের পর এক বিবৃতিতে অভিবাসন বিভাগের মহাপরিচালক (ডিজি) দাতুক রুসলিন জুসো বলেন, এখানকার এপার্টমেন্টগুলোর ৮০ শতাংশই বিদেশি কর্মীদের দখলে। যা স্থানীয়দের জন্য উদ্বেগ জনক। বিদেশিরা এখানে ৬০০ থেকে ৮০০ রিঙ্গিতের এপার্টমেন্ট ভাড়া নিয়ে ৮ থেকে ১০ জন থাকছেন। স্থানীয়রা এই এলাকাকে ‘মিনি ঢাকা’ আখ্যা দিয়েছেন। মূলত স্থানীয়দের অভিযোগেই এ অভিযান পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন