News71.com
 Bangladesh
 20 Jan 24, 01:00 PM
 172           
 0
 20 Jan 24, 01:00 PM

টিকটক নিষিদ্ধ করছে সরকার॥ আলোচনার ঝড় নেট দুনিয়ায়

টিকটক নিষিদ্ধ করছে সরকার॥ আলোচনার ঝড় নেট দুনিয়ায়

নিউজ ডেস্কঃ শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক নিয়ে নানা দেশে উদ্বেগের শেষ নেই। বিশেষ করে কিশোর–তরুণদের ওপর এর বিরূপ প্রভাব পড়ছে বলে মনে করছে সরকারগুলো। গত বছর চীনা কোম্পানি বাইটড্যান্সের অ্যাপটি নিষিদ্ধ করার উদ্যোগের কথা জানায় একাধিক দেশ। এ তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন। ভারতের পাশাপাশি বাংলাদেশেও অ্যাপটি নিষিদ্ধ করার কথা উঠেছিল। যদিও শেষ পর্যন্ত কেউই চূড়ান্ত পদক্ষেপ নেয়নি।


তবে বাংলাদেশে টিকটক চিরতরে নিষিদ্ধ করা হচ্ছে—এমন একটি তথ্য গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ এটি জানিয়েছে। এই দাবিতে ভাইরাল পোস্টগুলো খুঁজে দেখা যায়, প্রায় পোস্টেই হাজারের বেশি রিয়েকশন পড়েছে। ফেসবুক ব্যবহারকারীরা সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মন্তব্য করছেন। কোনো কোনো ফেসবুক ব্যবহারকারী এমন সিদ্ধান্ত নেওয়ায় নতুন শিক্ষামন্ত্রীর প্রসংশা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন