News71.com
 Bangladesh
 21 Jan 24, 12:11 PM
 104           
 0
 21 Jan 24, 12:11 PM

মিয়ানমারে চরম বিশৃঙ্খলা॥ সীমান্তে নিরাপত্তা জোরদার করছে বাংলাদেশ

মিয়ানমারে চরম বিশৃঙ্খলা॥ সীমান্তে নিরাপত্তা জোরদার করছে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ। এ সীমান্তের কাছে মিয়ানমারের একটি শহর দখল করেছে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি। তারা একই সঙ্গে মিয়ানমারের সামরিক জান্তার বেশ কিছু চৌকিও দখলে নিয়েছে। এর ফলে বৃহস্পতিবার রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত অঞ্চল পরিদর্শন করেছেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) প্রধান মেজর জেনারেল একেএম নাজমুল হাসান। বিজিবি সদরদপ্তর থেকে বলা হয়েছে, এ সময় তিনি বান্দরবান, পালংখালি, টেকনাফ ও কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শন করেন। সেখানে প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং বিজিবিকে পাচারের হুমকির বিষয়ে উচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন। এ খবর দিয়েছে মিয়ানমারের অনলাইন দ্য ইরাবতী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন