News71.com
 Bangladesh
 21 Jan 24, 12:20 PM
 139           
 0
 21 Jan 24, 12:20 PM

রাজধানীতে মাদক বিরোধী অভিযান॥১৪১০৯ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৩২

রাজধানীতে মাদক বিরোধী অভিযান॥১৪১০৯ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৩২

নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১৪১০৯ পিস ইয়াবা, ১৬ গ্রাম ১০২ পুরিয়া হেরোইন ও ১১৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন