News71.com
 Bangladesh
 22 Jan 24, 11:01 PM
 129           
 0
 22 Jan 24, 11:01 PM

সাত অতিরিক্ত সচিবকে বদলী॥ বিআইডব্লিউটিসি’তে নতুন চেয়ারম্যান

সাত অতিরিক্ত সচিবকে বদলী॥ বিআইডব্লিউটিসি’তে নতুন চেয়ারম্যান

নিউজ ডেস্কঃ নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. এ কে এম মতিউর রহমানকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। অপর আদেশে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তারিকুল আলমকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মু. আনোয়ারুল ইসলামকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আরও চার অতিরিক্ত সচিবের দপ্তর বদল করে আদেশ জারি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন