
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। গত বছর নির্দিষ্ট কিছু শর্ত পূরণের পর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় খেলোয়াড় কোটায় আবেদনের ক্ষেত্রে যেসব আবেদন–ইচ্ছুক প্রার্থী উচ্চমাধ্যমিক/সমমান ২০২৩–এর পূর্বে সম্পন্ন করেছেন, সেসব প্রার্থী ২৩ জানুয়ারি ২০২৪, রাত ১২টা (২২ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট এর পর) হতে আবেদন করতে পারবেন। আগেই জানানো হয়েছিল জাতীয় পর্যায়ের খেলোয়াড় কোটায় ভর্তি বিজ্ঞপ্তি পৃথকভাবে পত্রিকায় প্রকাশ করা হবে। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে এ কোটা প্রায় ১৯ বছর পর ফের চালু হয়েছে। এ শিক্ষাবর্ষে পরীক্ষা ছাড়াই ভর্তির সুযোগ পেয়েছেন ৪৯ জন।