News71.com
 Bangladesh
 23 Jan 24, 12:02 PM
 171           
 0
 23 Jan 24, 12:02 PM

আজ যশোরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা॥ কুয়াশা ও শীতে নাকাল মানুষ

আজ যশোরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা॥ কুয়াশা ও শীতে নাকাল মানুষ

নিউজ ডেস্কঃ যশোরে কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরি কোনো কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ। যশোর বিমানবন্দরের আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা জেলাটিতে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে তীব্র শীতের কারণে আজ মঙ্গলবার যশোরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন ও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হান্নান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

এদিকে যশোরে টানা শৈত্যপ্রবাহে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শহর ও গ্রামের বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় খড়কুটো জ্বালিয়ে তাপ নিতে দেখা গেছে মানুষকে। এ ছাড়া ঘন কুয়াশায় রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। এদিকে দুস্থদের মধ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, ‘আমাদের ৬১ হাজার কম্বল সরকারিভাবে বরাদ্দ ছিল। সেগুলো ইতিমধ্যে উপজেলা ও মাঠ পর্যায়ে বিতরণ করা হয়ে গেছে। আরও চাহিদা পাঠানো হয়েছে, এলে পুনরায় বিতরণ করা হবে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন