News71.com
 Bangladesh
 24 Jan 24, 12:23 PM
 137           
 0
 24 Jan 24, 12:23 PM

বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ, যেখানে বিরোধী দল বাছাই করেন প্রধানমন্ত্রী॥ বিএনপিনেতা রিজভী

বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ, যেখানে বিরোধী দল বাছাই করেন প্রধানমন্ত্রী॥ বিএনপিনেতা রিজভী

নিউজ ডেস্কঃ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সম্ভবত বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ, যেখানে প্রধানমন্ত্রী বাছাই করেন বিরোধী দল কে হবে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, এক ব্যক্তির ক্ষমতালিপ্সার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে আস্থাহীন, অকার্যকর ও হাস্যকর করে ফেলা হয়েছে। 

সীমান্তে দায়িত্বপালনরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের এখন জীবনের নিরাপত্তা নেই বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। বিভিন্ন গণমাধ্যমে যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিজিবির সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন নিহত হওয়ার খবর উল্লেখ করে এ কথা বলেন রিজভী। গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমের খবরে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন