News71.com
 Bangladesh
 24 Jan 24, 12:24 PM
 132           
 0
 24 Jan 24, 12:24 PM

ভোটের মতো অভিনন্দনও ভুয়া॥ মাহমুদুর রহমান মান্না

ভোটের মতো অভিনন্দনও ভুয়া॥ মাহমুদুর রহমান মান্না

 

 

নিউজ ডেস্কঃ সরকারকে বিশ্বের বিভিন্ন দেশের অভিনন্দন জানানোর প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ সরকার বলছে, আমাদের চীন ও রাশিয়া সমর্থন করেছে। আমাদেরকে ইউরোপ, আমেরিকা এবং জাতিসংঘ অভিনন্দন জানিয়েছে। এগুলো ভুয়া। ভোট যে রকম ভুয়া, এই (অভিনন্দন) দাবিগুলোও ভুয়া। রাজধানীর বিজয়নগরে গতকাল মঙ্গলবার দুপুরে নাগরিক ঐক্যের উদ্যোগে গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বেলা সাড়ে ১১টায় ‘প্রহসনের নির্বাচন মানি না, গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর’ শীর্ষক এই কর্মসূচি পালিত হয়। 

 

এদিন টেবিলে বিছানো কাপড়ে সর্বস্তরের মানুষজন ৭ জানুয়ারির ভোটের বিরুদ্ধে স্বাক্ষর করেন। কর্মসূচি চতুর্থ দিনে শুরুর পর বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তব্যের মাঝে মাঝে গণসংগীত পরিবেশন করা হয়। তিনি বলেন, ৭ জানুয়ারি ফোর টুয়েন্টির নির্বাচন করেছে। সরকার বলে না তো। তারা বলে, আমাদেরকে অভিনন্দন পাঠায়। আমাদেরকে শুভেচ্ছা পাঠায়। তারা বলছেন, আমাদের চীন ও রাশিয়া সমর্থন করেছে। আমাদেরকে ভারত এসে অভিনন্দন জানিয়েছে। ঠিক আছে যখন বলেছেন তখন না হয় মানলাম। কিন্তু বলতে বলতে যখন সাগর পার করে দিয়েছেন, আমাদেরকে ইউরোপ, আমেরিকা এবং জাতিসংঘ অভিনন্দন জানিয়েছে। এগুলো ভুয়া। ভোট যে রকম ভুয়া, এই দাবিগুলোও ভুয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন