News71.com
 Bangladesh
 24 Jan 24, 09:10 PM
 123           
 0
 24 Jan 24, 09:10 PM

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেই সংশোধিত শ্রম আইন নিয়ে সব জানানো হবে॥আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেই সংশোধিত শ্রম আইন নিয়ে সব জানানো হবে॥আইনমন্ত্রী

নিউজ ডেস্ক: সংশোধিত শ্রম আইনের বিষয়ে প্রধানমন্ত্রীকে ব্রিফ করার পর সবকিছু জানাতে চান আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার সচিবালয় শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আনিসুল হক।আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বভার নিয়েছেন। মন্ত্রণালয়কে তিনি কতটা গুরুত্ব সহকারে দেখেন তারই প্রতিফলন এটা। আমি প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে ব্রিফ করব। প্রধানমন্ত্রীকে ব্রিফ করার পরই সবকিছুর আলোচনা আপনাদের সঙ্গে করতে পারি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা না বলে আমি আপনাদের কোনো তথ্য দিতে পারব না।’

জানা গেছে, দ্বাদশ সংসদের শেষ সময়ে সংশোধিত শ্রম আইন পাস হয়ে রাষ্ট্রপতির কাছে গেলেও তা অনুমোদন দেননি। শেষ মুহূর্তে আইনের মধ্যে কিছু ত্রুটি ধরা পড়ায় সেটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠান রাষ্ট্রপতি। আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বোর্ডের মিটিং আগামী মার্চে। সরকারের অগ্রগতি এবং শ্রম আইনের ব্যাপারে যেসব কাজ করা হয়েছে তার একটা ব্রিফিংয়ের জন্য সংশ্লিষ্টদের নিয়ে সভা ডাকা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন