News71.com
 Bangladesh
 04 Feb 24, 07:10 PM
 135           
 0
 04 Feb 24, 07:10 PM

ভারত-চীনের ইন্টারনাল কনফ্লিক্টের প্রভাব যেন বাংলাদেশে না পড়ে॥ চীনা দূতকে ওবায়দুল কাদের

ভারত-চীনের ইন্টারনাল কনফ্লিক্টের প্রভাব যেন বাংলাদেশে না পড়ে॥ চীনা দূতকে ওবায়দুল কাদের


নিউজ ডেস্কঃ ভারত-চীনের ইন্টারনাল কনফ্লিক্টের প্রভাব যেন বাংলাদেশে না পড়ে- তা চীনা রাষ্ট্রদূতকে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। ভারত ও চীনকে জড়িয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভূ-রাজনৈতিক কৌশলের কারণে এখানে ভারত ও চীনের একটা শক্তি বলয় আছে। ভারত ও চীনের ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ আছে। এটা তাদের বিষয়। আমরা আমাদের স্বার্থ নিয়ে আছি, আমরা যেন তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত না হই।

আওয়ামী লীগ সরকার ‘গায়ে-পড়ে’ যুক্তরাষ্টের সঙ্গে সম্পর্ক খারাপ করবে না জানিয়ে কাদের বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলেনি যুক্তরাষ্ট্র; তারা বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে। দুই দেশের স্বার্থই আছে এখানে। নির্বাচনের পর ম্যাথিউ মিলার বক্তব্যে দু-ধরনের কথা বলেছেন। একটি ‘অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি’। এটাও বলেছে, ‘বাংলাদেশের প্রতি অন্যান্য অনেক ক্ষেত্রে সম্পর্ক রাখা আমাদের দায়িত্ব। সেখান থেকে সম্পর্ক রাখি এবং সম্পর্ক রাখার অঙ্গীকার আছে এবং সেটা করে যাব।তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে তারা আগেও বলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন