News71.com
 Bangladesh
 04 Feb 24, 07:12 PM
 165           
 0
 04 Feb 24, 07:12 PM

সীমান্ত অতিক্রম করে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেব না॥ স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত অতিক্রম করে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেব না॥ স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমারে যে যুদ্ধ চলছে তা কতদিন চলবে আমরা জানি না। আমাদের সীমান্ত ক্রস করে কাউকে আসতে দেবো না। আমাদের বিজিবিকে আমরা সেই নির্দেশনা দিয়েছি। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, আমরা কোন যুদ্ধে জড়াতে চাই না, যুদ্ধ চাইও না। এটা প্রধানমন্ত্রী সবসময় আমাদের নির্দেশনা দিয়ে রেখেছেন। তার মানে এই নয় যে আমাদের গায়ে এসে পড়বে আর আমরা ছেড়ে দেবো। সেটার জন্য আমরা সবসময় তৈরি আছি। আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে বলে দিয়েছি এবং কোস্ট গার্ডকেও নির্দেশনা দিয়েছি যাতে কোনোভাবেই আমাদের সীমানায় কেউ অনুপ্রবেশ করতে না পারে। সে ব্যাপারে আমরা খুব সতর্ক রয়েছি। বাংলাদেশের বান্দরবানের তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে ভয়াবহ গোলাগুলি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন