News71.com
 Bangladesh
 05 Feb 24, 01:54 PM
 164           
 0
 05 Feb 24, 01:54 PM

শিগগির বড় কর্মসূচি দিচ্ছে না বিএনপি

শিগগির বড় কর্মসূচি দিচ্ছে না বিএনপি

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির এক দফার আন্দোলন বড় ধাক্কা খেয়েছে। তৃণমূলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও হতাশ। তাঁদের চাঙা করার মতো কর্মসূচিও নেই। দলীয় সূত্র বলছে, মহাসচিবসহ বিপুলসংখ্যক নেতা কারাগারে থাকায় নেতৃত্বের দুর্বলতার কারণে বড় কোনো কর্মসূচি দেবে না দল। আপাতত বিক্ষোভ-সমাবেশের মতো কর্মসূচি চলবে। অবশ্য বিএনপির নীতিনির্ধারকদের দাবি, দলে নেতৃত্বের দুর্বলতা নেই, দল আন্দোলনেই আছে। দলটির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গতকাল রোববার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সময়ক্ষেপণ করছি না। আমাদের লাইনেই চিন্তা করছি। আমাদের ভাবনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি।’ 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন