News71.com
 Bangladesh
 05 Feb 24, 01:56 PM
 176           
 0
 05 Feb 24, 01:56 PM

উখিয়া-টেকনাফ সীমান্তে উত্তেজনা॥ গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপ

উখিয়া-টেকনাফ সীমান্তে উত্তেজনা॥ গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপ

 

 

নিউজ ডেস্ক: মিয়ানমারের অভ্যন্তরে দেশটির বর্ডার গার্ড পুলিশের সঙ্গে (বিজিপি) বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সংঘর্ষ এখনো চলছে। দুই দিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের তমব্রু রাইট ক্যাম্প দখল নিয়ে তুমুল লড়াই চলে আসছে। এর মধ্যে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে টিকতে না পেরে বিজিপির ৯৫ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।এদিকে আজ সোমবার সকাল থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্ত পেরিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের সীমান্তে গোলাগুলি, মর্টার শেল ও হেলিকপ্টার থেকে বোমাবর্ষণ করা হচ্ছে। সীমান্তের বাসিন্দারা জানান, উখিয়ার পালংখালীর ওপারে মিয়ানমারের বিজিপির ঢেঁকিবুনিয়া ক্যাম্প এলাকায় লড়াই শুরু হয়েছে।  বিজিপির সদস্যদের আশ্রয় নেওয়ার তথ্য দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদর দপ্তর। কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর দুই সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসাধীন দুই সদস্য হলেন রি লি থাইন (২২) ও জা নি মং (৩০)। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন