News71.com
 Bangladesh
 05 Feb 24, 10:28 PM
 152           
 0
 05 Feb 24, 10:28 PM

আদালতকে জানিয়ে বিদেশ যেতে হবে ড. ইউনূসকে॥

আদালতকে জানিয়ে বিদেশ যেতে হবে ড. ইউনূসকে॥

নিউজ ডেস্কঃ শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের দণ্ড স্থগিত করা শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। তবে তাঁরা জামিনে থাকবেন এবং তাঁদের সাজা (কারাদণ্ড ও জরিমানা) স্বয়ংক্রিয়ভাবে স্থগিত থাকবে। আর ড. ইউনূসসহ দণ্ডিত চারজনকে বিদেশ যেতে হলে আদালতকে জানিয়ে যেতে বলা হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আবেদনে শুনানির পর সোমবার (৫ ফেব্রুয়ারি) রুলসহ এ আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে তৃতীয় শ্রম আদালতের দেওয়া দণ্ড স্থগিত করে গত ২৮ জানুয়ারি শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া আদেশ কেন বাতিল করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। সরকারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন