News71.com
 Bangladesh
 06 Feb 24, 10:44 AM
 174           
 0
 06 Feb 24, 10:44 AM

মিয়ানমার তুমুল লড়াই॥ জীবন বাঁচাতে ১১৩ বিজিপি সদস্যের বাংলাদেশে আশ্রয়গ্রহন

মিয়ানমার তুমুল লড়াই॥ জীবন বাঁচাতে ১১৩ বিজিপি সদস্যের বাংলাদেশে আশ্রয়গ্রহন


নিউজ ডেস্কঃ মিয়ানমারের বাংলাদেশ সীমান্তসংলগ্ন রাজ্য রাখাইনে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী ও দেশটির ক্ষমতাসীন জান্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। সেই লড়াইয়ের আঁচ এসে পড়েছে বাংলাদেশেও। এরই মধ্যে মিয়ানমার থেকে আসা মর্টারশেলের আঘাতে বাংলাদেশে দুজনের মৃত্যু হয়েছে। এদিকে, এখনো মিয়ানমার থেকে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যদের বাংলাদেশে প্রবেশ অব্যাহত আছে। এখন পর্যন্ত জীবন বাঁচাতে ১১৩ জন বিজিপি সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১১৩ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।


এদিকে, মিয়ানমারের হেলিকপ্টার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন বাংলাদেশি নারী, অন্যজন রোহিঙ্গা পুরুষ। এ ছাড়া এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। গতকাল সোমবার বেলা পৌনে ৩টার দিকে ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টার শেলটি এসে পড়লে তাঁরা মারা যান। বিষয়টি নিশ্চিত করেন ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জলপাইতলীর ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার শফিকুল ইসলাম। নিহত নারী জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম (৫৫)। অন্যদিকে ওই রোহিঙ্গা ব্যক্তির নাম জানা যায়নি। তিনি বাদশা মিয়ার বাড়িতে কাজ করতেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন