News71.com
 Bangladesh
 06 Feb 24, 10:51 AM
 163           
 0
 06 Feb 24, 10:51 AM

সীমান্ত পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব॥

সীমান্ত পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব॥


নিউজ ডেস্কঃ মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনা বাংলাদেশকে ক্ষুব্ধ করেছে। এর জেরে আজ মঙ্গলবার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হচ্ছে। গতকাল সোমবার সন্ধ্যায় সরকারি সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কড়া প্রতিবাদ জানাবে।মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। গতকালও থেমে থেমে সীমান্তের ওপার থেকে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। সব মিলিয়ে রাখাইনের দুই পক্ষের সংঘাত বাংলাদেশ সীমান্তে উৎকণ্ঠা বাড়াচ্ছে। উদ্ভূত পরিস্থিতির মধ্যে গত দুই দিনে মিয়ানমারের ১০৬ জন সীমান্তরক্ষী বান্দরবানে পালিয়ে এসেছেন। তাঁদের নিরস্ত্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে নেওয়া হয়েছে। বান্দরবানে আশ্রয় নেওয়া ওই সীমান্তরক্ষীদের ফিরিয়ে নিতে মিয়ানমার এরই মধ্যে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন