News71.com
 Bangladesh
 06 Feb 24, 10:57 PM
 149           
 0
 06 Feb 24, 10:57 PM

কোনো অবস্থাতেই রোহিঙ্গাদের বাংলাদেশ ভূখন্ডে ঢুকতে দেওয়া হবে না॥বিজিবি মহাপরিচালক

কোনো অবস্থাতেই রোহিঙ্গাদের বাংলাদেশ ভূখন্ডে ঢুকতে দেওয়া হবে না॥বিজিবি মহাপরিচালক


নিউজ ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নৌকাযোগে ৬৫ জন রোহিঙ্গা বাংলাদেশে আসার চেষ্টা করলে তাদের গ্রেফতার করে পুশব্যাকের চেষ্টা চলছে। কোনো অবস্থাতেই রোহিঙ্গাদের ঢুকতে দেওয়া হবে না। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজিবির মহাপরিচালক বলেন, ‘আমরা ধৈর্য ধারণ করে মানবিক দিক থেকে এবং আন্তর্জাতিক একটি সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি। গতকাল সোমবার রাত পর্যন্ত ১১৫ জন এবং আজ সকালে ১১৪ জন ও দুপুরে ৩৫ জনসহ মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ২৬৪ সদস্য আত্মসমর্পণ করেছেন। আমরা তাদের আশ্রয় দিয়েছি, খাবারের ব্যবস্থা করেছি। ১৫ জন আহত হয়েছেন, এর মধ্যে ৮ জন গুরুতর আহত। চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে ও বাকি ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন