News71.com
 Bangladesh
 06 Feb 24, 10:57 PM
 139           
 0
 06 Feb 24, 10:57 PM

ফেনীতে হাত-পায়ে টেপ পেঁচিয়ে শিশুকে শ্বাসরোধে হত্যা॥ মা ও সৎমা আটক

ফেনীতে হাত-পায়ে টেপ পেঁচিয়ে শিশুকে শ্বাসরোধে হত্যা॥ মা ও সৎমা আটক


নিউজ ডেস্কঃ ফেনীর পরশুরামে হাতে-পায়ে টেপ পেঁচিয়ে শিশুকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ শিশুর বাবার ভাড়া ঘর থেকে লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুর মা ও সৎমাকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পরশুরাম পৌরসভার বাসপদুয়া ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি এনজিও সংস্থার গাড়িচালক নুরুন নবী ১৩ বছর আগে একই এলাকার কোলাপাড়ার আয়েশা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে দুই মেয়ে ফাতেমা আক্তার নিহা (১২) ও লামিয়া আক্তার (৮)। আয়েশা পারিবারিক কলহের কারণে নবীকে আদালতের মাধ্যমে তালাক দেন। পরে আরেকজনকে বিয়ে করে চট্টগ্রামে থাকেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন