News71.com
 Bangladesh
 06 Feb 24, 10:57 PM
 130           
 0
 06 Feb 24, 10:57 PM

ট্রেড ইউনিয়ন গঠনে ১৫ শতাংশ শ্রমিকের সমর্থন লাগবে সব কারখানায়॥ আইনমন্ত্রী

ট্রেড ইউনিয়ন গঠনে ১৫ শতাংশ শ্রমিকের সমর্থন লাগবে সব কারখানায়॥ আইনমন্ত্রী


নিউজ ডেস্কঃ বাংলাদেশের সংশোধিত শ্রম আইনে ট্রেড ইউনিয়ন গঠনের শর্ত পরিবর্তন করে সাধারণভাবে সব শিল্পকলকারখানার জন্য কমপক্ষে ১৫ শতাংশ শ্রমিকের স্বাক্ষর বা সমর্থনের বিধান করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটিয়াইনেনের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে প্রস্তাবিত শ্রম আইন নিয়ে বৈঠকের পর আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

প্রস্তাবিত সংশোধিত শ্রম আইনে, ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে কারখানার শ্রমিকের সংখ্যা অনুযায়ী সমর্থনসংক্রান্ত স্বাক্ষরের হার কম-বেশি করে একাধিক ভাগে ভাগ করা ছিল। সেখানে তিন হাজারের বেশি শ্রমিকের কারখানায় ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে ১৫ শতাংশ শ্রমিকের সমর্থন বাধ্যতামূলক ছিল। আইনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এখন সব ধরনের কারখানার ক্ষেত্রেই কমপক্ষে ১৫ শতাংশ শ্রমিকের স্বাক্ষরযুক্ত বা তাঁদের সমর্থন থাকলে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন