News71.com
 Bangladesh
 07 Feb 24, 12:05 PM
 158           
 0
 07 Feb 24, 12:05 PM

আর্থিক মন্দায় সংকট॥ ৪৪হাজার কোটা খালি রেখেই হজ নিবন্ধন শেষ করল বাংলাদেশ

আর্থিক মন্দায় সংকট॥ ৪৪হাজার কোটা খালি রেখেই হজ নিবন্ধন শেষ করল বাংলাদেশ

নিউজ ডেস্কঃ সৌদি আরবের দেওয়া ৪৪ হাজারের বেশি কোটা খালি রেখেই হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টা পর্যন্ত ৮৩ হাজার ১৫৫ হজযাত্রী সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধন করেছেন। ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, নিবন্ধন শেষে এখনও কোটা খালি রয়েছে ৪৪ হাজার ৪৩টি। চলতি বছর বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮টি কোটা নির্ধারণ করে দেয় সৌদি আরব। সরকারিভাবে হজে যেতে নিবন্ধন করেছেন চার হাজার ২৬০ জন ও বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। সবমিলিয়ে মোট নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১৫৫ জন। বাকি ৪৪ হাজার ৪৩টি কোটা ফেরত যাবে। শেষদিনে যারা নিবন্ধন করেছেন কিন্তু তাদের পেমেন্ট পেন্ডিং (অপেক্ষমাণ) রয়েছে। এ সংখ্যা যোগ করলে আরও হাজার দুয়েক কমবে। এরপরও ৪০ হাজারের মতো কোটা সৌদি আরবকে ফেরত দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন