News71.com
 Bangladesh
 07 Feb 24, 12:57 PM
 160           
 0
 07 Feb 24, 12:57 PM

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের॥

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের॥

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক চিঠিতে এ কথা জানিয়েছে। এ বিষয়ে প্রশ্ন করার প্রায় এক সপ্তাহ পর জবাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মঙ্গলবার মিয়ানমার ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করতে দৃঢ় প্রতিশ্রুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গাকে আশ্রয়দানকারী দেশ হিসেবে বাংলাদেশকে আগের মতো এবারও সহায়তা করবে তারা।

এর আগে ১ ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মিয়ানমারে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত এবং বাংলাদেশে কয়েক লাখ রোহিঙ্গার আশ্রয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়। প্রশ্নের প্রায় এক সপ্তাহ পর এ বিষয়ে লিখিত জবাব দিলেন ম্যাথিউ মিলার।মিলার বলেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের কারণে মানবিক সংকটের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট হচ্ছে বলেও মনে করে যুক্তরাষ্ট্র। বেসামরিক নাগরিকদের ওপর দমন-পীড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানায় দেশটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন