News71.com
 Bangladesh
 08 Feb 24, 08:44 PM
 130           
 0
 08 Feb 24, 08:44 PM

জাতীয় সংসদে অটোরিকশা বন্ধের দাবি শামীম ওসমানের॥ বাংলার টেসলা’ বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে অটোরিকশা বন্ধের দাবি শামীম ওসমানের॥ বাংলার টেসলা’ বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যাটারিচালিত অটোরিকশাকে ‘বাংলার টেসলা’ হিসেবে আখ্যায়িত করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সংসদে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রশ্ন তোলেন শামীম ওসমান এমপি। এর জবাবে বিদ্যুৎচালিত যানবাহনকে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব উল্লেখ করে রাষ্ট্রীয়ভাবে এটাকে উৎসাহিত করার কথা বলেছেন প্রতিমন্ত্রী। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সরকারদলীয় সংসদ সদস্য শামীম ওসমানের সম্পূরক প্রশ্নে এ কথা বলেন নসরুল হামিদ। সংসদ সদস্য তার প্রশ্নে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবি জানালেও মন্ত্রী এগুলোকে আরও উৎসাহিত করার কথা বলেন।


শামীম ওসমান তার সম্পূরক প্রশ্নে বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশা চলছে। রিকশার মধ্যেও ব্যাটারি লাগানো হচ্ছে। এগুলো খুবই বিপজ্জনক এবং চলাও নিষিদ্ধ। এই অটোরিকশাগুলো রিচার্জ করে তার ৯০ শতাংশ বিদ্যুৎ চুরি করে। তারা আমাদের ৭/৮শ মেগাওয়াট বিদ্যুৎ খরচ করছে। এগুলো একযোগে সারা দেশে বন্ধের কোনও বিশেষ উদ্যোগ নেবেন কিনা? তা জানতে চাই।’ জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘কত দ্রুত ট্রান্সপোর্ট সিস্টেমকে ইলেকট্রিকে নিয়ে যাওয়া যায়, তার জন্য সারা বিশ্বে এখন একটা রেভুলেশন চলছে। তেলচালিত গাড়ির ইঞ্জিনের দক্ষতার মাত্রা হলো ২০ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন