News71.com
 Bangladesh
 08 Feb 24, 08:45 PM
 92           
 0
 08 Feb 24, 08:45 PM

মেডিকেলে ভর্তিতে প্রশ্ন ফাঁস রোধে ভর্তি পরীক্ষা ডিজিটালাইজেশন করা হচ্ছে॥ স্বাস্থ্যমন্ত্রী

মেডিকেলে ভর্তিতে প্রশ্ন ফাঁস রোধে ভর্তি পরীক্ষা ডিজিটালাইজেশন করা হচ্ছে॥ স্বাস্থ্যমন্ত্রী


নিউজ ডেস্কঃ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এই পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত। দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হবে। এবার মেডিকেলে ভর্তিতে প্রশ্ন ফাঁস রোধে নেওয়া হয়েছে ডিজিটালাইজেশন ব্যবস্থা। আজ বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি পরীক্ষা-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এসব তথ্য দেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, এমবিবিএস ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি ও অনিয়ম বন্ধ এবং মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ভর্তি প্রক্রিয়া ডিজিটালাইজেশনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সরকারি মেডিকেল কলেজে বিগত কয়েক বছর অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্নকরণ এবং ডিজিটালাইজেশনের ফলে প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছে এবং একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন