News71.com
 Bangladesh
 08 Feb 24, 08:46 PM
 131           
 0
 08 Feb 24, 08:46 PM

গঠনমুলক সমালোচনাকে স্বাগত জানাবে সরকার॥ তথ্য প্রতিমন্ত্রী

গঠনমুলক সমালোচনাকে স্বাগত জানাবে সরকার॥ তথ্য প্রতিমন্ত্রী


নিউজ ডেস্কঃ সরকার পরিচালনায় ভুলভ্রান্তি থাকলে গঠনমুলক সমালোচনা করতে গণমাধ্যম সম্পাদকদের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, সরকার এটিকে স্বাগত জানাবে। পাশাপাশি সরকারের ভালো কাজগুলোর স্বীকৃতি দিয়ে সেটি গণমাধ্যমে তুলে ধরা উচিত। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এডিটরস গিল্ড বাংলাদেশ-এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।


মোহাম্মদ আলী আরাফাত বলেন, বাংলাদেশে গণমাধ্যম পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করছে ও করবে। গণমাধ্যমের স্বাধীনতার জায়গায় কোথাও কোনোভাবে সমস্যা তৈরি হোক এটা সরকার চায় না এবং হতে দেবে না। কিন্তু একইসঙ্গে গণতন্ত্র এবং উন্নয়নের অগ্রগতি-অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সরকার এটাও বিশ্বাস করে, যারা যুদ্ধাপরাধী, মুক্তযুদ্ধবিরোধী অপশক্তি, জঙ্গি, উগ্রবাদী তাদের একটা জায়গায় রেখে গণতন্ত্র কখনোই সফল হয় না। এজন্য সরকারের অবস্থান উগ্রবাদের বিপক্ষে, জঙ্গিবাদ-সন্ত্রাসের বিপক্ষে, মৌলবাদের বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যারা তাদের বিপক্ষে, গণতন্ত্রের পক্ষে, নির্বাচনের পক্ষে। সে জায়গায় গণমাধ্যম, রাজনীতিবিদ, সরকার-সবার মধ্যে ঐকমত্য আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন