News71.com
 Bangladesh
 08 Feb 24, 09:45 PM
 126           
 0
 08 Feb 24, 09:45 PM

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া॥

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া॥

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার হাসপাতালে নেওয়া হচ্ছে। বিকেল ৪টার দিকে তাকে রাজধানীর এভারকেযার হাসপাতালে নেওয়া হবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানান দিদার।  এর আগে টানা ৫ মাস চিকিৎসা নিয়ে গত ১১ জানুয়ারি হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদ্‌রোগ,  ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ প্রভৃতি রোগে ভুগছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন