News71.com
 Bangladesh
 27 Feb 24, 10:51 PM
 114           
 0
 27 Feb 24, 10:51 PM

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথগ্রহণ কাল॥

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথগ্রহণ কাল॥


নিউজ ডেস্কঃ সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের নিচতলায় শপথকক্ষে সকাল ১১টায় তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। প্রথমে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন ও পরে বিরোধী দল জাতীয় পার্টি মনোনীত দুজন সংসদ সদস্য শপথ নেবেন।

শপথগ্রহণ শেষে তাঁরা শপথ বইয়ে স্বাক্ষর করবেন। তাঁরা বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে। এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। এরপর মঙ্গলবার নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন