News71.com
 Bangladesh
 27 Feb 24, 11:08 PM
 120           
 0
 27 Feb 24, 11:08 PM

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ আয়কর দিতেই হবে॥ আপীল বিভাগ

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ আয়কর দিতেই হবে॥ আপীল বিভাগ

নিউজ ডেস্ক: বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায়ে সরকারের দুই প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা ৪৪টি আপিল নিষ্পত্তি করে আজ মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন। এর ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে তাদের আয়ের ১৫ শতাংশ কর দিতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে ছিলেন এএফ হাসান আরিফ ও খায়রুল আলম চৌধুরী। 

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, রাষ্ট্র চালানোর জন্য ট্যাক্স আহরণ দৈনন্দিন কাজ। অর্ডিন্যান্স অনুসারে সকলের জন্য ট্যাক্স ধার্য করা আছে। ব্যক্তির জন্য ২৫ শতাংশ। সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।  তিনি আরও বলেন, এটার সঙ্গে ছাত্রদের সম্পর্ক নেই। ভ্যাট হলে ছাত্রদের সঙ্গে সম্পর্ক থাকত। এখন মালিকদের আয়ের ওপরে ১৫ শতাংশ ট্যাক্স দিতে হবে।২০০৭ সালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি প্রজ্ঞাপন জারি করে। যাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর নির্ধারণ করা হয়। ২০১০ সালেও এনবিআরের আরেকটি প্রজ্ঞাপন জারি করে। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে ৪৬টি রিট হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন