News71.com
 Bangladesh
 28 Feb 24, 10:55 AM
 120           
 0
 28 Feb 24, 10:55 AM

আইন দিয়ে বাকস্বাধীনতা সীমিত করা যাবে না॥আদালতের রায়ের পর্যালোচনা

আইন দিয়ে বাকস্বাধীনতা সীমিত করা যাবে না॥আদালতের রায়ের পর্যালোচনা


নিউজ ডেস্কঃ স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে সাইবার নিরাপত্তা আইনের কয়েকটি ধারা চরম বাধা। সাংবাদিকদের পেশাগত কাজের ধারা খুবই মারাত্মক আকার ধারণ করতে পারে। হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিও প্রায় একই ধরনের মন্তব্য করেছেন। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফের ওই বক্তব্যের বিষয়ে দেশের আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন, যে কোনো নাগরিকের বাকস্বাধীনতা এ আইন দিয়ে সীমিত করা যাবে না। কোনো প্রতিবাদ করা যাবে না, কথা বলা যাবে না-এমন আইন করা হলে বুঝতে হবে সেই দেশে গণতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই।

বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, বাকস্বাধীনতা আইন ধারা সীমিত করা যাবে না। অর্থাৎ এ বিষয়ে কোনো কিছু বলতে পারবেন না, এই কথা যখনই যে দেশের আইন বলে, তখন বুঝতে হবে সেই দেশে গণতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই। তিনি বলেন, যখনই আইন করে বলা হয় যে, আপনি এ ব্যাপারে বললে অপরাধ হবে, শাস্তি হবে, সেই দেশে গণতন্ত্র থাকে না, বাকস্বাধীনতাও থাকে না। যেসব দেশে গণতন্ত্র ও বাকস্বাধীনতা আছে-সেসব দেশের আইনে এসব কথা লেখা থাকে না। সাইবার নিরাপত্তা আইনের কয়েকটি ধারা সাংবাদিকতার ক্ষেত্রে খুবই মারাত্মক আকার ধারণ করতে পারে হাইকোর্ট বিভাগের বিচারপতির মন্তব্যকে যথার্থ বলেও মনে করেন শাহদীন মালিক।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বিচারপতি যেভাবে বলেছেন- সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রথমত, বিচারকরা যখন তাদের পর্যবেক্ষণে বলেছেন এসব আইন সাংবাদিকতার ক্ষেত্রে সমস্যা হবে, তাহলে সেটা তো আমলে নিতেই হবে। তিনি বলেন, ‘উনারা (বিচারকরা) কীভাবে আইনটাকে দেখছেন, আমরা তো ভুক্তভোগীর জায়গা থেকে কথা বলি। আমরা আইনটি নিয়ে যে আলোচনা করে আসছি হয়তো উনার (বিচারপতি) সঙ্গে কিছুটা ভিন্নমত হতে পারে, তবে মেসেজটা কিন্তু একই।’ একজন কর্মরত বিচারপতি আইনের ধারা প্রয়োগের সমস্যার কথাগুলো বলেছেন, আমি মনে করি এটা গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন