News71.com
 Bangladesh
 28 Feb 24, 10:57 AM
 119           
 0
 28 Feb 24, 10:57 AM

কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলক প্রত্যাহার॥

কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলক প্রত্যাহার॥


নিউজ ডেস্কঃ কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমানকে ঢাকায় তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গত ২৫ ফেব্রুয়ারি অটোয়ায় বাংলাদেশ মিশনে পাঠানো চিঠিতে তাঁকে অবিলম্বে দায়িত্বভার ত্যাগ করে ঢাকায় ফেরার নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি এম সালাহ উদ্দিন মাহমুদ সরকারের এ নির্দেশের বিষয়টি হাইকমিশনারকে জানান। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা খলিলুর রহমান ২০২০ সালের আগস্টে কানাডায় হাইকমিশনার হিসেবে যোগ দেন। নিয়মিত চাকরি থেকে অবসরের পর তিনি চুক্তিতে একই পদে নিযুক্ত ছিলেন। সর্বশেষ ছয় মাসের চুক্তির মেয়াদ আগামী এপ্রিলে শেষ হওয়ার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন