News71.com
 Bangladesh
 28 Feb 24, 02:06 PM
 155           
 0
 28 Feb 24, 02:06 PM

অদলবদলে ব্যাপক সাড়া॥ ১২ দিনেই রিজার্ভ বাড়ল ৫৯ কোটি ডলার

অদলবদলে ব্যাপক সাড়া॥ ১২ দিনেই রিজার্ভ বাড়ল ৫৯ কোটি ডলার

নিউজ ডেস্কঃ টাকার বিনিময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার সংগ্রহে বেশ সাড়া পেয়েছে বাংলাদেশ ব্যাংক। চালুর মাত্র ১২ দিনেই ১২টি ব্যাংক মুদ্রা অদলবদলের (কারেন্সি সোয়াপ) আওতায় ৫৮ কোটি ৭০ লাখ ডলার রিজার্ভে যোগ হয়েছে। এর বিনিময়ে প্রতি ডলারের জন্য ১১০ টাকা করে পেয়েছে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক গতকাল মঙ্গলবার এ তথ্য জানান।মুদ্রা অদলবদলের আওতায় কোনো বাণিজ্যিক ব্যাংক সর্বনিম্ন ৫ মিলিয়ন বা ৫০ লাখ ডলার কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিয়ে সর্বনিম্ন ৭ থেকে সর্বোচ্চ ৯০ দিনের জন্য টাকা সংগ্রহ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক জানিয়েছেন , ডলার-সংকট সামলাতে বৈদেশিক মুদ্রার বিনিয়ম সহজ করতে সোয়াপ চালু করা হয়েছে। এতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এতে কেন্দ্রীয় ব্যাংক জোর-জবরদস্তি করছে না। ১৫ ফেব্রুয়ারি সোয়াপ চালুর পরই ১১টি ব্যাংক থেকে টাকার বদলে ৫৮৭ মিলিয়ন ডলার কেনা হয়েছে, যা রিজার্ভের জন্য ইতিবাচক বলা যায়। এ ছাড়া ব্যাংকগুলোর ডলার কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি নজরে থাকছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন