News71.com
 Bangladesh
 28 Feb 24, 02:06 PM
 134           
 0
 28 Feb 24, 02:06 PM

ভালো কাজের জন্য আইজিপি ব্যাজ পেলেন ৪৮৮ পুলিশ সদস্য॥

ভালো কাজের জন্য আইজিপি ব্যাজ পেলেন ৪৮৮ পুলিশ সদস্য॥


নিউজ ডেস্কঃ প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিতে ৪৮৮ জন পুলিশ সদস্য পেলেন আইজিপি ব্যাজ। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন বুধবার রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্র্যাউন্ডে তাদের ব্যাজ পরিয়ে দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ব্যাজপ্রাপ্তদের হাতে তিনি সনদও তুলে দেন। ২০২৩ সালের কাজের ভিত্তিতে কারা এ বছর আইজিপি ব্যাজ পাবেন, সেই তালিকা গত ২৪ ফেব্রুয়ারি ঘোষণা করে পুলিশ সদরদপ্তর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করেন। তিনি পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক ভাষণ দেন।ওই অনুষ্ঠানে মোট ৪০০ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন