News71.com
 Bangladesh
 28 Feb 24, 02:08 PM
 161           
 0
 28 Feb 24, 02:08 PM

বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে॥

বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে॥

নিউজ ডেস্কঃ ডলার সংকটের মধ্যে চাপ বাড়াচ্ছে বিদেশি ঋণ ও সুদ পরিশোধ। এক বছরের ব্যবধানে শুধু সুদ পরিশোধই বেড়েছে দ্বিগুণের বেশি। শুধু জানুয়ারি মাসেই বৈদেশিক ঋণের ৮০ শতাংশের বেশি পরিশোধে খরচ হয়েছে। ফলে, প্রভাব পড়ছে বিদেশি মুদ্রার রিজার্ভে। ঋণ পরিশোধ বৃদ্ধির এই ধারা আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে। পর্যাপ্ত ঋণের অভাবে উন্নয়ন কর্মকাণ্ডে বাধা তৈরি করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিদেশি ঋণের অর্থছাড় যেমন কমেছে, উল্টোদিকে বাংলাদেশে বিদেশি ঋণ ও সুদের চাপ অনেক বেড়েছে। ইআরডি’র হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে দেশে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ৪৩৯ কোটি ৮৪ লাখ ডলার। এর মধ্যে পরিশোধ করতে হয়েছে ১৮৫ কোটি ৬৭ প্রায় ডলার। আর গত জানুয়ারি মাসে বৈদেশিক ঋণ ছাড় হয়েছে ৩৩ কোটি ৪৬ লাখ ডলার, আর পরিশোধ করতে হয়েছে ২৮ কোটি ৮৯ লাখ ডলার। ঋণ ও সুদ পরিশোধের তথ্যে দেখা যায়, জানুয়ারি থেকে বাংলাদেশকে সুদসহ আসল পরিশোধ করতে হয়েছে ১৮৫ কোটি ডলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন