News71.com
 Bangladesh
 28 Feb 24, 02:21 PM
 156           
 0
 28 Feb 24, 02:21 PM

সাউথইস্ট ব্যাংকের ৬৭০ কোটি টাকার ঋণ আটকে দিল বাংলাদেশ ব্যাংক॥

সাউথইস্ট ব্যাংকের ৬৭০ কোটি টাকার ঋণ আটকে দিল বাংলাদেশ ব্যাংক॥

নিউজ ডেস্কঃ একটি সিকিউরিটিজ কোম্পানিকে শেয়ার কেনার জন্য সাউথইস্ট ব্যাংক ৬৭০ কোটি টাকা ঋণ দিতে চেয়েছিল। বেসরকারি এ ব্যাংকের ঋণ প্রস্তাবটি সর্বশেষ পর্ষদ সভায় পাস হয়েছিল। তবে প্রস্তাবটি পর্ষদ সভায় উপস্থাপন ও পাসের প্রক্রিয়া অস্বচ্ছ হওয়ায় বাংলাদেশ ব্যাংক সেটি আটকে দিয়েছে।ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস বিভাগের (এফআইসিএসডি) পক্ষ থেকে রবিবার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে এ-সংক্রান্ত চিঠি দেয়া হয়। ওইদিনই বিভাগটির পক্ষ থেকে সাউথইস্ট ব্যাংকে বিশেষ পরিদর্শন চালানো হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দলের প্রধান ছিলেন এফআইসিএসডির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। তার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘ব্যাংক কোম্পানি আইন-১৯৯১-এর ৪৪ ধারায় অর্পিত ক্ষমতাবলে সাইথইস্ট ব্যাংকে বিশেষ পরিদর্শন চালানো হচ্ছে। চলমান এ পরিদর্শনের সুবিধার্থে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যাংকের ৭২১তম পরিচালনা পর্ষদ সভার ৯ নং এজেন্ডায় অনুমোদিত সিকিউরিটিজ কোম্পানির ঋণটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কোনো অর্থ ছাড় না করার জন্য অর্থাৎ সিকিউরিটিজ কোম্পানির মাধ্যমে কোনো স্টক ক্রয় না করার জন্য আপনাদের পরামর্শ দেয়া হলো।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন