News71.com
 International
 12 Jan 26, 10:52 PM
 39           
 0
 12 Jan 26, 10:52 PM

বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি হচ্ছে॥ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী  

বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি হচ্ছে॥ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী   

আন্তর্জাতিক ডেস্কঃ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস জানিয়েছেন, রাজ্যে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের শনাক্ত করার জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল তৈরি করা হচ্ছে।মুম্বাইয়ে বসবাসরত কিছু বাংলাদেশি অভিবাসী ভুয়া কাগজপত্র ব্যবহার করে সরকারি সুবিধা নিচ্ছেন, এমন একটি প্রতিবেদনের বিষয়ে প্রশ্নের জবাবে এনডিটিভির পাওয়ার প্লে অনুষ্ঠানে ফাড়নবিস বলেন, ভুয়া কাগজপত্র ব্যবহার করে সরকারি সুবিধা নেওয়া বাংলাদেশি অভিবাসীদের মুম্বাই থেকে রেকর্ড সংখ্যায় ফেরত পাঠানো হয়েছে।

তিনি বলেন, আমরা তাদের কৌশল বুঝে গেছি। তারা আগে পশ্চিমবঙ্গে আসে, সেখানে জাল নথি বানায়।এরপর সেই কাগজ ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে সরকারি সুযোগ-সুবিধা নেয়। বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরির প্রসঙ্গে ফাড়নবিস জানান, আইআইটি মুম্বাইয়ের সঙ্গে যৌথভাবে তৈরি করা এআই টুলটি বর্তমানে প্রায় ৬০ শতাংশ নির্ভুলভাবে কাজ করছে। আশা করা হচ্ছে, আগামী চার মাসের মধ্যে এর নির্ভুলতা ১০০ শতাংশে পৌঁছাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন