News71.com
 International
 27 Jan 26, 01:36 PM
 17           
 0
 27 Jan 26, 01:36 PM

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র॥ মৃত্যু ১৮  

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র॥ মৃত্যু ১৮   

আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র শীত ও ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। রেকর্ড পরিমাণ তুষারপাত, বিদ্যুৎ–বিচ্ছিন্নতা ও ফ্লাইট বাতিলের পাশাপাশি এই দুর্যোগে দেশজুড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। পরিস্থিতি মোকাবিলায় ২৫টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। শীতের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলের নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস থেকে শুরু করে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিস্তৃত এলাকায়। এসব অঞ্চলে কোথাও কোথাও ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তুষারঝড়ের সরাসরি প্রভাব পড়েছে প্রায় ১১ কোটি ৮০ লাখ মানুষের ওপর। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সতর্ক থাকতে বলা হয়েছে ১৫ কোটির বেশি মানুষকে।

দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে পাঁচজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। এ ছাড়া নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জরুরি সহায়তার প্রয়োজন হলে বাসিন্দাদের যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন। টেনেসি, লুইজিয়ানা, টেক্সাস, ম্যাসাচুসেটস ও কানসাস থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন