News71.com
 International
 07 Apr 26, 11:46 AM
 10           
 0
 07 Apr 26, 11:46 AM

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা॥ আহত ১৫ আমেরিকান  

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা॥ আহত ১৫ আমেরিকান   

আন্তর্জাতিক ডেস্কঃ কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অন্তত ১৫ জন মার্কিন সেবা সদস্য আহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ নিশ্চিত করেছে। দুইজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, আহতদের অধিকাংশের আঘাত গুরুতর নয় এবং প্রাথমিক চিকিৎসার পর তাঁরা নিজ নিজ দায়িত্বে ফিরেছেন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কুয়েতের এই ঘাঁটিতে হামলার ঘটনাটি নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এই হামলার দায় ও এর নেপথ্য কারণ নিয়ে পেন্টাগন এবং কুয়েত সরকার বিস্তারিত খতিয়ে দেখছে। এই ঘটনার পর ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা লেবাননের অভ্যন্তরে এবং ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী ও ট্যাংক লক্ষ্য করে বড় ধরনের অভিযান চালিয়েছে। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননের আইনাতা এবং মারকাবাহ শহরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর রকেট ও ‘ডাইভ-বোম্বিং’ বা আত্মঘাতী ড্রোন দিয়ে সফল হামলা চালানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন