News71.com
 International
 17 Apr 26, 10:27 AM
 7           
 0
 17 Apr 26, 10:27 AM

ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারি॥ প্রেসিডেন্ট ট্রাম্প  

ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারি॥ প্রেসিডেন্ট ট্রাম্প   

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হলে তাতে স্বাক্ষরের জন্য পাকিস্তান যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লাস ভেগাস সফরে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি হলে তা স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তানে যেতে পারেন।

চুক্তি স্বাক্ষরের জন্য পাকিস্তানে যেতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি যেতে পারি, হ্যাঁ। যদি ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হয়, তাহলে আমি যেতে পারি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি।’ চুক্তির বিষয়ে গত সপ্তাহান্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে তিনি কোনো অগ্রগতি ছাড়াই ফিরে আসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন