News71.com
 International
 17 Apr 26, 10:27 AM
 7           
 0
 17 Apr 26, 10:27 AM

কিয়েভসহ বিভিন্ন স্থানে রুশ হামলা॥ নিহত ১৭  

কিয়েভসহ বিভিন্ন স্থানে রুশ হামলা॥ নিহত ১৭   

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে চলতি বছরের অন্যতম ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১২ বছর বয়সী এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোররাতে চালানো এসব হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, রাজধানীতে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। একটি ড্রোন নিচু দিয়ে উড়ে এসে ১৮ তলা একটি আবাসিক ভবনে আঘাত হানে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কিয়েভজুড়ে হামলায় অন্তত ৬০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জরুরি বিভাগের চার সদস্য এবং দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাতের হামলার পর কিয়েভের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। সকালে উদ্ধার অভিযান চলাকালেও পোড়া গন্ধ চারদিকে ছড়িয়ে ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন