News71.com
 International
 01 May 26, 12:36 PM
 6           
 0
 01 May 26, 12:36 PM

মিয়ানমারে কারাগার থেকে আবারও গৃহবন্দী অং সান সু চি॥  

মিয়ানমারে কারাগার থেকে আবারও গৃহবন্দী অং সান সু চি॥   

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের কারাবন্দী সাবেক নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী হিসেবে স্থানান্তর করা হয়েছে। জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের বিবৃতির বরাতে এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে সু চির ছেলে কিম অ্যারিস জানিয়েছেন, তার মা বেঁচে আছেন কি না, তারও কোনো প্রমাণ তার কাছে নেই। গত শুক্রবার সু চির আইনজীবী বলেছিলেন, মিয়ানমার সরকার তার মক্কেলের সাজার মেয়াদ ছয় ভাগের এক ভাগ কমিয়েছে। তবে সু চি তার বাকি সাজা গৃহবন্দী অবস্থায় ভোগ করতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জান্তা সরকার মিন অং হ্লাইং এক বিবৃতিতে বলেছেন, সু চির অবশিষ্ট সাজা ‘নির্ধারিত বাসস্থানে’ কাটানোর অনুমতি দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে দুজন সামরিক কর্মকর্তার সঙ্গে তার একটি ছবিও প্রকাশিত হয়েছে। তবে এই ঘোষণায় আশ্বস্ত হতে পারছেন না সু চির ছেলে কিম অ্যারিস। তিনি বিবিসিকে বলেছেন, মা বেঁচে আছেন কি না, তারও কোনো প্রমাণ তার কাছে নেই। প্রকাশিত ছবিটিকে তিনি ‘অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। কারণ, এটি ২০২২ সালে তোলা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন