News71.com
 International
 11 May 26, 10:45 PM
 17           
 0
 11 May 26, 10:45 PM

বুধবার বেইজিং যাচ্ছেন ট্রাম্প॥ইরান ইস্যুতে ‘চাপ দিতে পারেন বেজিংকে  

বুধবার বেইজিং যাচ্ছেন ট্রাম্প॥ইরান ইস্যুতে ‘চাপ দিতে পারেন বেজিংকে   

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছাবেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ইরান যুদ্ধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি ইরান ইস্যুতে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে ‘চাপ দেবেন’ তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যানা কেলি জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার সকালে এক উদ্বোধনী অনুষ্ঠান ও বৈঠক অনুষ্ঠিত হবে এবং শুক্রবার এই সফর শেষ হবে। যুক্তরাষ্ট্র চলতি বছরের শেষের দিকে চীনা নেতাকে ফিরতি সফরে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে।

কেলি বলেন, এই সফরটি ‘অত্যন্ত প্রতীকী তাৎপর্যপূর্ণ’ হবে এবং এটি ‘চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনা এবং মার্কিন অর্থনৈতিক স্বাধীনতা পুনরুদ্ধারে পারস্পরিক স্বার্থ ও ন্যায্যতাকে অগ্রাধিকার দেওয়ার’ ওপর গুরুত্বারোপ করবে। ট্রাম্পের এই সফরটি মূলত চলতি বছরের শুরুর দিকে হওয়ার কথা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধের কারণে মার্চ মাসে তা স্থগিত করা হয়। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট দেশে এবং বিদেশে এই যুদ্ধের প্রভাব সামাল দিতে হিমশিম খাচ্ছেন, ঠিক এমন একটি সময়ে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন