News71.com
 International
 14 May 26, 01:08 PM
 10           
 0
 14 May 26, 01:08 PM

গোপনে ইরানে হামলা চালিয়েছে সৌদি আরব॥রয়টার্স  

গোপনে ইরানে হামলা চালিয়েছে সৌদি আরব॥রয়টার্স   

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে গোপনে সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব। গত মার্চের শেষ দিকে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়র্টাস। রয়টার্সের এক প্রতিবেদনে পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার জেরে সৌদি আরব ইরানের ভেতরে গোপন অভিযান চালায়। এটিই প্রথমবারের মতো সৌদি আরবের সরাসরি ইরানি ভূখণ্ডে সামরিক আগ্রাসনের ঘটনা বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তার ধারাবাহিকতায় সৌদি আরবও হামলার শিকার হয়। এরপরই রিয়াদ গোপনে পাল্টা হামলা চালায়। সূত্রগুলো জানিয়েছে, হামলার পর সৌদি আরব তেহরানকে বিষয়টি অবহিত করে এবং উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরু হয়। একই সঙ্গে ভবিষ্যতে হামলা অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেয় রিয়াদ। পরে তা দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে ভূমিকা রাখে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন