News71.com
 International
 06 Jun 26, 07:03 PM
 6           
 0
 06 Jun 26, 07:03 PM

৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর ট্রাম্পের বিধিনিষেধ বাতিল করল মার্কিন আদালত॥  

৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর ট্রাম্পের বিধিনিষেধ বাতিল করল মার্কিন আদালত॥   

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের ৩৯টি দেশের নাগরিকদের আশ্রয় ও অভিবাসন প্রক্রিয়ার ওপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধ বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। শুক্রবার (স্থানীয় সময়) ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন ম্যাককনেল এই রায় দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০২৫ সালের নভেম্বরে ওয়াশিংটনে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার পর এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ওই সিদ্ধান্তের কারণে ৩৯ দেশের নাগরিকদের আশ্রয়, গ্রিন কার্ড, কাজের অনুমতি ও নাগরিকত্বসংক্রান্ত আবেদনগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল। বিচারক জন ম্যাককনেল বলেন, এসব পদক্ষেপ বহু অভিবাসীকে আইনি অনিশ্চয়তায় ফেলেছে এবং তাদের জীবন-জীবিকাকে প্রভাবিত করেছে। তার মতে, সংশ্লিষ্ট সরকারি সংস্থা জাতীয় নিরাপত্তার অজুহাতে অভিবাসন প্রক্রিয়া স্থগিত রেখেছে, যা অনেক ক্ষেত্রে আবেদনকারীদের নিজস্ব কোনো দোষ ছাড়াই হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন