News71.com
 International
 23 Jun 26, 01:23 PM
 6           
 0
 23 Jun 26, 01:23 PM

জাতিসংঘের প্রতিবেদন।। মিয়ানমারে সহিংসতা বাড়ছে, ছয় মাসে নিহত ৭ শতাধিক

জাতিসংঘের প্রতিবেদন।। মিয়ানমারে সহিংসতা বাড়ছে, ছয় মাসে নিহত ৭ শতাধিক

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে সাম্প্রতিক নির্বাচনের পর গত ছয় মাসে সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, জান্তা সরকারের দমন-পীড়নে এই সময়ের মধ্যে অন্তত ৭০২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে নিহতদের মধ্যে ২২৪ জন নারী এবং ১৫৩ জন শিশু রয়েছে, যা দেশটির মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে। প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়ে অনুষ্ঠিত নির্বাচনকে আন্তর্জাতিক মহলের অনেকেই প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেছেন।

জাতিসংঘ জানিয়েছে, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় মিয়ানমারের সাধারণ মানুষের দুর্ভোগ আরও তীব্র হয়েছে। একই সঙ্গে জান্তা বাহিনীর নির্বিচার বিমান হামলায় প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছে সাগাইং অঞ্চল। শুধু এই এলাকাতেই সামরিক অভিযানে ১৯১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত অক্টোবর মাসে সাগাইংয়ের চাউং-উ এলাকায় একটি বিদ্যালয়ের সামনে জনসমাগমে বিমান হামলায় চার শিশুসহ ২৩ জন নিহত হন। এছাড়া ডিসেম্বর মাসে তাবায়িন এলাকায় একটি চায়ের দোকানে হামলায় আরও ১৯ জন প্রাণ হারান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন